ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে ইয়াবা ও সিএনজি অটোরিক্সাসহ আটক ১

হবিগঞ্জের মাধবপুরে উপজেলার বহরা ইউনিয়নের চেঙ্গার বাজার এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি অটোরিক্সাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। কাশিম নগর পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক উত্তম কুমার দাসের নেতৃত্বে একদল পুলিশ সোমবার ১৬ আগস্ট দুপুরে এ অভিযান পরিচালনা করেন। ১ হাজার পিস ইয়াবা সহ আটক ব্যক্তি হলো সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আব্দুল আহাদের ছেলে আক্তার মিয়া (৪৫)।মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,মাধবপুর মাদক মুক্ত করতে কঠোর অভিযান অব্যাহত আছে।

ads
ads
ads

Our Facebook Page

↑